২০২৭ সাল নাগাদ ৬৩ ছবি মুক্তি দেবে ডিজনি

১০ মে, ২০১৯ ১৬:৫২  
মহাসমারোহে এক ঝাঁক নতুন ছবি মুক্তি দিতে যাচ্ছে ডিজনি। ২০২৭ সাল নাগাদ ৬৩টি মুভি মুক্তি দেয়ার ঘোষণাও দিয়েছে ইতিমধ্যে। এর মধ্যে চলতি বছরেই মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ১৫টি ছবির নাম। বিভিন্ন প্রেক্ষাগৃহে এসব মুক্তি দিতে অফিসিয়ালি ছবিগুলো কেনার চুক্তিও করে ফেলেছে ফক্স। এটি কিছু অন্যান্য স্টুডিওকে ব্লকবাস্টারদের মাউস হাউসের আক্রমণের বিরুদ্ধে একটি সুযোগ দাঁড় করিয়েছে। এই খবরে ফাঞ্চাইজি এবং অন্যান্যারা হঠাৎ করেই নড়েচড়ে বসতে শুরু করেছেন। মুভি ওয়েবের খবরে জানা গেছে, মুক্তির অপেক্ষায় থাকা মুভিগুলোর মধ্যে ৩টি নতুন নিউস্টার মুভি রয়েছে। এর মধ্যে প্রকাশ করা হয়েছে, জেমস ক্যামেরুনের অ্যাভাটারের ৪টি সিক্যুয়েল এবং দি নিউ মিউট্যান্টস সহ আরো বেশ কিছু ছবির মুক্তির তারিখও। দি ওয়াল্ট ডিসনি স্টুডিও’র অ্যাভেঞ্জার্স এন্ডগেমের নাটকীয় সফলতার পর, চলতি বছরের ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে গাই রিটচাই’র আলাদীন। পর্যায়ক্রমে ৭ জুন ফক্সের এক্সম্যান সিরিজের ডার্ক ফনিক্স, ২১ জুন পিক্সারের টয় স্টোরি ৪, ১২ জুলাই আসছে কমেডি ঘরানার স্ট্যাবার এবং ১৯ জুলাই মুক্তি পাবে জন ফেব্রিওয়উ’র লায়ন কিং। এর বাইরেও, ফক্স ২০০০ শিরোনামে দ্য আর্ট অফ রেসিং ইন দ্য রেইনটি মুক্তির দিন ধার্য হয়েছে ৯ আগস্ট। এবং ফক্স সার্চলাইটের রেডি অর নট ২৩ আগস্টে মুক্তি পাবে। এছাড়া ব্র্যাড পিটের অ্যাড অ্যাস্ট্রার শুভমুক্তির দিন পিছিয়ে ২০ সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। এক নজরে চলতি বছরে মুক্তি পাচ্ছে যেসব ছবি ১০ মে টলকিন ২৪ মে আলাদীন ২১ জুন টয় স্টোরি ফোর ১২ জুলাই স্ট্যাবার ১৯ জুলাই দ্য লায়ন কিং ৯ আগস্ট দ্য আর্ট অব রেসিং ইন দ্য রেইন ২৩ আগস্ট রেডি অর নট ২০ সেপ্টেম্বর অ্যাড অ্যাসট্রা ৪ অক্টোবর দ্য ওমেন ইন দ্য উইনডো ১৮ অক্টোবর মেলিফিসেন্ট: মিসট্রেস অব এভিল ১৫ নভেম্বর ফোর্ড ভারসেস ফেরারি ২২ নভেম্বর ফ্রোজেন ২ ২০ ডিসেম্বর স্ট্যার ওয়ার্স: দ্য রাইস অব স্কাইওয়ার ২৫ ডিসেম্বর: স্পাইস ইন ডিসগাইস